জেলার নবীনগর পৌর এলাকার নারায়ণপুর গ্রামে গত বুধবার সন্ধ্যায় সেন্টু মিয়া (২০) নামে এক যুবকের হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। তিনি পৌর এলাকার মাঝিকাড়া গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে। আশঙ্কাজনক অবস্থায় তাকে এলাকাবাসী উদ্ধার করে নবীনগর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার সেন্টুকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে।
