ঈদুল আযহার মাত্র ১২ দিন বাকি। কিশোরগঞ্জের হোসেনপুরে ৪টি স্থায়ী ও ৬ অস্থায়ী কোরবানীর পশুর হাটে গরু-ছাগল উঠতে শুরু করলেও ক্রেতার অভাবে বেচা-কেনা জমে ওঠেনি। দেশীয় গরুর চাহিদা বেশি থাকায় পাইকারী ব্যবসায়ীরা স্থানীয় বাজার থেকে গরু কিনে মজুত করে রেখে দিচ্ছে। সাধারণ ক্রেতারা হাট-বাজারে দামের ধারণা নিয়ে ফিরে যাচ্ছে। প্রতিটি মাঝারি সাইজের গরু ২৫ থেকে ৩০হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। ধূলজুরী গ্রামের গরু বিক্রেতা নজরুল ইসলাম জানান, এ বছর গো-খাদ্যের মূল্য বেড়ে যাওয়ায় লোকসানের প্রহর গুনতে হবে। এদিকে কোরবানীর পশু মোটাতাজাকরণের জন্য পাম ট্যাবলেট খাইয়ে অল্পদিনের মধ্যে পশুকে আকর্ষণীয় করে তুলছে মুনাফালোভী পশু বিক্রেতা।
