কালীগঞ্জে দুর্ঘটনায় কৃষক লীগের সাবেক সভাপতি নিহত

আপডেট : ০৪ অক্টোবর ২০১৩, ২২:২৮
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেজপাড়ায় গতকাল শুক্রবার দুপুরে নসিমন উল্টে জেলা কৃষকলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল বাকী (৫৫) নিহত হয়েছেন। তিনি জেলা শহরের পাগলাকানাই পাড়ার সায়াদাতিয়া সড়কের মৃত আব্দুল বারী মিয়ার ছেলে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত হোসেন জানান, আব্দুল্লাহ আল বাকি নসিমন যোগে ঠিকাদারী কাজের মালামাল নিয়ে বারোবাজার যাওয়ার সময় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে জেলা কৃষকলীগের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। বাকীর গ্রামের বাড়ি শৈলকুপা উপজেলার জাঙ্গালীয়া গ্রামে।