মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কোস্ট গার্ড ২টি ড্রেজার ও ২টি বালুবাহী বার্জসহ ১৪ জনকে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার কোস্টগার্ডের পাগলা স্টেশনের একটি টিম মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন আমজাদ হোসেন (৩০), নাসির উল্লাহ (২০), ওয়ারেস (২৫), মসলেম উদ্দিন (২২), হাসেম (২৬), ইসমাইল (৩০), তুহিন শেখ (২২), হাসান (১৯), ইব্রাহীম (২৭), মোহাম্মদ আলী, আকরাম হোসেন (৩৫), ওলিউল¬্যাহ (২১), ওবায়দুর হোসেন (২৫) ও শাহিন (১৯)। আটক করা হয় এমএস শাহ ড্রেজার-৪ ও ‘মায়ের দোয়া-১ ড্রেজার’ এবং এমভি হাজী শফিউদ্দিন ও এমভি স্বরূপ নামের দুটি বালুবাহী বার্জ।
