ফিন্যান্স ব্যাংকিং
গাজী সাজ্জাত হোসেন ,সিনিয়র শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ পাবলিক কলেজ
সৃজনশীল প্রশ্নঃ ১
১। মিসেস শীলা রোজারিও প্রতিষ্ঠিত ব্যাংকের উচ্চ পদে আসীন বিধায় তিনি তার দুই প্রতিবেশী মো. আরাফ ও মৃদুল শেখকে তাদের ব্যবসা ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। মৃদুল শেখ পাটের একজন আন্তর্জাতিক ব্যবসায়ি এবং মো. আরাফের ব্যবসায়টি হলো আবাসন প্রকল্পের, যেখানে কিনা তার বেশ বড় অংকের ঋণের প্রয়োজন হয়। সে জন্যই তারা মিসেস শীলা রোজারিওর শরণাপন্ন হন। তিনি বলেন যে, এভাবেই আমরা চেষ্টা করি দেশের মানুষদেরকে সেবা প্রদান করতে, জনগণের সেবাই তো আমাদের কাজ।
ক। কোনটি বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য?
খ) বাণিজ্যিক ব্যাংক কিসের মাধ্যমে আমানত সৃষ্টি করে ব্যাখ্যা কর।
গ) মিসেস শীলা রোজারিওর কার্যাবলির ধরণ বিবেচনায় তিনি কোন ব্যাংকের কর্মকর্তা তা বর্ণনা কর।
ঘ) জনগণের সেবাদানই মূলত আমাদের কাজ- মিসেস শীলা রোজারিওর এই উক্তিটিকে মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্নের উত্তর: ১
ক) বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য মুনাফা অর্জন।
খ) ঋণ গ্রহণের সময় ঋণগ্রহীতাকে ব্যাংকের সাথে একটি হিসাব খুলতে হয় ঋণের অর্থ সেই হিসাবে জমা বা ক্রেডিট করা হয়। এরপর ঋণগ্রহীতা যত পরিমাণ টাকা সেই হিসাব থেকে উত্তোলন করে সেটা ওই হিসাবে ডেবিট করা হয়। এভাবে ব্যাংক ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি করে।
গ) বাণিজ্যিক ব্যাংকের প্রদান কাজ হল ঋণ প্রদানের মাধ্যমে দেশের উন্নয়ন ঘটানো সাথে সাথে ঋণ প্রদান থেকে প্রাপ্ত সুদের মাধ্যমে মুনাফা অর্জন করা। মিসেস শীলার কার্যাবলীর ধরণ বিবেচনায় বলা যায় তিনি বাণিজ্যিক ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা।
মিসেস শীলা তার দুই প্রতিবেশী মো. আরাফ ও মৃদুল শেখকে ঋণ প্রদানের মাধ্যমে সহযোগিতা করতে পারেন। মৃদুল শেখ পাটের একজন আন্তর্জাতিক মানের ব্যবসায়ী। আর আন্তর্জাতিক মানের ব্যবসায়ে বাণিজ্যিক ব্যাংক সহজেই ঋণ প্রদান করে থাকে, যাতে বাণিজ্যের উন্নায়ন ঘটে। অপর পক্ষে মো. আরাফ আবাসন প্রকল্পের ব্যবসায় করেন। সেখানে তা বড় অঙ্কের ঋণ প্রয়োজন। যেহেতু আবাসন ব্যবসা একটি লাভজনক ব্যবসায় তাই এক্ষেত্রে ও বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদাণ কারে থাকে।
তাই সবদিক বিবেচনায় বুঝা যায় মিসেস শীলা একজন বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তা।
ঘ. বাণিজ্যিক ব্যাংক একটি মুনাফাভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান। এর মূল উদ্দেশ্য হচ্ছে জনগণকে সেবা দানের মাধ্যমে মুনাফা অর্জন করা। মিসেস শীলা রোজারিও একজন বাণিজ্যিক ব্যাংকের উচ্চ পদস্থ কর্মকর্তা। বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন ধরণের কার্যাবলী সম্পাদন করে থাকে যেমন: আমানত গ্রহণ, জনগণকে সেবা দান, ব্যবসায় সম্প্রসারণে সাহায্য করা ইত্যাদি এই সমস্ত কার্যাবলীর মধ্যে জনগণকে সেবা দান একটি অন্যতম কাজ। জনগণকে সেবা দান করার অর্থ হচ্ছে তাদের অর্থের নিরাপত্তা প্রদান করা, তাদেরকে ব্যবসায়িক পরামর্শ দান, তাদের পক্ষ হয়ে কাজ করা ইত্যাদি। অবশ্য এই সব কিছুর পিছনে একটিই উদ্দেশ্য তা হল মুনাফা অর্জন। যেহেতু বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ হল জনগণকে সেবা প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন করা তাই তারা বিভিন্ন প্রচার প্রসারের মাধ্যমে জনগণকে বোজায় আমরা জনগণকে সেবা প্রদান করি। যেমন: মিসেস শীলা রোজারিওর ব্যাংক মৃদুল শেখ ও আরাফের মত ব্যবসায়ীদের ঋণ দিয়ে ব্যবসায় সম্প্রসারণে সাহায্য করে। এ ছাড়াও বাণিজ্যিক ব্যাংক জনগণের অছি হিসাবে কাজ করে। তাই মিসেস শীলা রোজারিওর এই বক্তব্য আমি সঠিক বলে মনে করি।
