বর্ষাকাল আসছে, ঢাকা কি আবারো গাঙ-নদী হবে? জ্যৈষ্ঠ মাস চলছে। তারপরই বর্ষাকাল শুরু হবে। নামবে অঝোর ধারায় বৃষ্টি। তলিয়ে দেবে ঢাকার রাস্তাঘাট। সরকারের সংশ্লিষ্ট বিভাগ ঢাকার রাস্তা থেকে সঙ্গে সঙ্গে যাতে বর্ষার পানি সরে যায়, সেই ব্যবস্থা কি নিয়েছেন? নেননি। কারণ রাস্তায় চলার সময় চোখে পড়ে রাস্তার দুর্দশা, ড্রেন ও খালগুলি আবর্জনায় ভরে আছে। তাই বিনীতভাবে অনুরোধ করছি, বর্ষার পানি সরে যাওয়ার জন্য দ্রুত প্রতিটি ড্রেন গভীর ও খাল খনন করাসহ তা নদীর সঙ্গে সংযোগের কাজটি অবিলম্বে সম্পন্ন করুন। আর রাস্তা সংস্কারের কাজটিও। গেল বারের মতো ঢাকা নগরী গাঙ-নদী হোক, অবর্ণনীয় দুর্ভোগ বাড়ুক নগরবাসীর—তা এবার দেখতে চাই না। কেউ নৌকা নামিয়ে সেলফি তুলে যেন বলতে না পারে—‘ঢাকা মানে গাঙ-নদী, গাঙ-নদী।’
লিয়াকত হোসেন খোকন
ঢাকা
