জিতলো ভেলাতৈড় আদর্শ ক্লাব

আপডেট : ০৫ অক্টোবর ২০১৩, ২১:৪১
গত শুক্রবার ভেলাতৈড় ভদ্রপাড়া মতিয়র রহমান মেমোরিয়াল ক্লাব এন্ড লাইব্রেরীর উদ্যোগে দিনব্যাপী নকআউট ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে উত্তর ভেলাতৈড় আদর্শ ক্লাব। অপরদিকে রানার্স আপ হয় চন্ডিপুর আদর্শ ক্লাব। ভেলাতৈড় জামতলী মাঠে অনুষ্ঠিত খেলা শেষে ভেলাতৈড় ভদ্রপাড়া মতিয়র রহমান মেমোরিয়াল ক্লাব এন্ড লাইব্রেরী প্রধান পৃষ্ঠপোষক ও সাবেক চেয়ারম্যান মোস্তফা আলম বিজয়ী ও বিজিতদের হাতে ট্রফি তুলে দেন।