আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

আপডেট : ০৫ অক্টোবর ২০১৩, ২২:২৮
১৪৩৪ হিজরি সনের পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং পবিত্র ঈদুজেজাহার তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ মাগরিব ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।—তথ্য বিবরণী