খেলাঘর ঢাকা মহানগরের আয়োজনে অনুষ্ঠিত হলো সাহিত্য বাসর

আপডেট : ০৫ অক্টোবর ২০১৩, ২২:২৯
বিশ্ব শিশু দিবস উপলক্ষে ‘খেলাঘর চায় না শিশুদের কান্না’ শীর্ষক শ্লোগানকে সামনে রেখে গতকাল শনিবার খেলাঘর ঢাকা মহানগর আয়োজন করে সাহিত্য বাসর। অনুষ্ঠানের শুরুতেই কেন্দ্রীয় খেলাঘর আসরের সম্পাদকমণ্ডলীর সদস্য এম. আসলাম লিটনের বাবার মৃত্যুতে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ফাইজুস সালেহীন, আখতার হুসেন, সিরাজুল ফরিদ, রওশন আরা ও মহানগর সভাপতি সৌমেন পোদ্দারের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান সাগর ও মহানগর সাধারণ সম্পাদক তৌহিদ রিপন। মহানগর সম্পাদক শাহীন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে দলীয় আবৃত্তি করে চমক ও আনন্দদ্যুতি খেলাঘর আসর। প্রতিমাসের প্রথম শনিবার বিকাল ৫টায় রাজধানীর মোহাম্মদপুর, ২/২২, বাবর রোড, কেন্দ্রীয় দপ্তরে সাহিত্য বাসর আয়োজনের ঘোষণা দিয়ে অনুষ্ঠান শেষ হয়।—প্রেস বিজ্ঞপ্তি