রামপাল বিদ্যুত্ কেন্দ্রের ভিত্তি স্থাপন বেদনাদায়ক

আপডেট : ০৫ অক্টোবর ২০১৩, ২২:২৯
সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এক গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন, সুন্দরবন রক্ষার অনুুভূতি, আবেগ, আকাঙ্ক্ষা, অনুরোধ ও দাবিকে উপেক্ষা করে রামপাল বিদ্যুত্ কেন্দ স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন কার্যক্রম অত্যন্ত বেদনাদায়ক ও আশংকাজনক। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘রামপাল তাপবিদ্যুত্ কেন্দ সুন্দরবনের কী ক্ষতি করবে?’ শীর্ষক এই আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, যেখানে দেশের প্রথিতযশা বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা রামপাল তাপবিদ্যুত্ কেন্দে র বিরুদ্ধে মতামত দিচ্ছেন, সেখানে এটি নির্মাণের চেষ্টা সম্পূর্ণ জাতীয় স্বার্থ বিরোধী। সুন্দরবন আমাদের অস্তিত্ব, আমাদের গর্ব ও সভ্যতার অংশ। আমরা চাই সরকার জনগণের স্বার্থকে বিবেচনায় এনে এধরনের প্রকল্প গ্রহণ থেকে সরে আসবে। গোলটেবিল আলোচনা থেকে বিভিন্ন দাবি উপস্থাপন করা হয়। বলা হয়, রামপাল তাপবিদ্যুত্ প্রকল্প নিশ্চিতভাবেই সুন্দরবন ধ্বংস করবে, প্রকৃতি বিনাশী এই সর্বনাশা প্রকল্প নির্মাণকাজ অবিলম্বে বন্ধ করতে হবে। বাপা’র সহসভাপতি অধ্যাপক এম ফিরোজ আহমেদের সভাপতিত্বে এবং সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব ডা. মো. আব্দুল মতিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা ও জীববৈচিত্র্য বিভাগের অধ্যাপক মো. আবুল বাশার, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবদুল্লাহ হারুন চৌধুরী, ওয়ার্পোর সাবেক মহাপরিচালক প্রকৌশলী ম. ইনামুল হক, তেল-গ্যাস-খনিজ সম্পদ-বিদ্যুত্ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, আইইউসিএন এর প্রাক্তন কর্মকর্তা ড. আনিসুজ্জামান খান, স্থানীয় এলাকাবাসীর পক্ষে মুক্তিযোদ্ধা আবদুল মালেক গাজী, সেভ দি সুন্দরবন ফাউন্ডেশনের সভাপতি ড. শেখ ফরিদুল ইসলাম প্রমুখ।