পান্ডার নাম দিতে ভোট!

আপডেট : ০৫ অক্টোবর ২০১৩, ২২:৩৮
সন্তানের নাম রাখতে গিয়ে অনেক সময় স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে। একটি চিড়িয়াখানায় অনেক কর্মকর্তা-কর্মচারী থাকে। তাই নাম নিয়ে নিজেদের মধ্যকার বিরোধ নিরসন করতে যুক্তরাষ্ট্রের চিড়িয়াখানা কর্তৃপক্ষ নতুন জন্ম নেয়া যমজ পান্ডার নাম রাখতে ভোটের আয়োজন করলো! যুক্তরাষ্ট্রের ‘চিড়িয়াখানা আটলান্টা’ কর্তৃপক্ষ অনলাইনে ‘শুভ সকাল আমেরিকা’ নামের একটি ওয়েবসাইটে পান্ডার নাম রাখতে অনুরোধ করা হয়েছে। তবে কর্তৃপক্ষ পাঁচটি নাম অনলাইনে নির্দিষ্ট করে দিয়েছে। এর মধ্যে যে কোনো একটি রাখতে হবে। নামগুলো চীনা ভাষার। গণমাধ্যমে একটি প্রেস বিজ্ঞপ্তিও পাঠানো হয়েছে। নামগুলো হলো, মেই লুন ও মেই হুয়া, মেই লুন ও মেই হুয়ান, তিয়ান লুন ও তিয়ান লি, লান তিয়ান ও বাই শুই এবং দ্য লান ও জিয়াও লান। -ইউপিআই