আজ ২২ আশ্বিন ১৪২০ বঙ্গাব্দ এবং ১ জেলহজ্জ, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫.০২ মিনিটে এবং সূর্যাস্ত ৫-৪৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৭। আপনার উপর প্রভাবকারী গ্রহ নেপচুন ও শুক্র। আপনার শুভসংখ্যা ৭ ও ৬। শুভবার সোম ও শুক্রবার। শুভরত্ন হীরা ও এ্যামিথিস্ট।
প্রকৃতিগতভাবে আপনি: প্রতিভাবান ও কল্পনাপ্রবণ, সৃজনশীল ও আবেগপ্রবণ। আপনার ইনটুইশন প্রখর। আপনার হাতের ছোঁয়ায় অনেক কিছু প্রাণবন্ত হয়ে উঠতে পারে। আধ্যাত্মিকতা ও নতুন চিন্তার প্রতি আকৃষ্ট। ব্যতিক্রম আপনাকে সহজেই কাছে টানে। সৌন্দর্যের তৃষ্ণা ও ভ্রমণের নেশা আপনাকে পেয়ে বসতে পারে। অতিরিক্ত অনুভূতিপ্রবণতা আপনাকে স্বপ্ন রাজ্যে নিয়ে যেতে পারে। সবকিছুতে ভারসাম্য বজায় রেখে চলতে পারলে সাফল্যের স্বর্ণদ্বারে পৌঁছাবেন।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:জিমন্যাস্ট লুদমিরা তোরিশেভা, বিজ্ঞানী নেইল বুয়র, নাজী নেতা হেনরিখ হিমলার, সাহিত্যিক আলী আহমেদ সরুর, শিল্পপতি আবুল খায়ের লিটু, হেলাল হাফিজ, জাহাঙ্গীর হাবিবুল্লাহ, দিদারুল আলম।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল\ পরিশ্রম বৃদ্ধি পাবে। কাজকর্মে সাফল্য পেতে পারেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। সহকর্মীদের সহযোগিতা পাবেন। প্রণয়ে সতর্কতা অবলম্বন করুন। আজ আপনার নামে কোন ধরনের বদনাম রটতে পারে।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে\ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। কোন সূত্র থেকে অর্থাগমের সম্ভাবনা আছে। ব্যয় বৃদ্ধি পাবে। অংশীদারি ব্যবসায় সমস্যা সৃষ্টি হতে পারে। আপনজনদের কারো সহযোগিতা পাবেন। দাম্পত্য ভুল বুঝাবুঝির সৃষ্টি হতে পারে।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। পারিবারিক কোন সমস্যা সমাধান করে আনন্দ পাবেন। অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন। প্রাপ্তিযোগ আছে। এজেন্সি ব্যবসায় নতুন কোন সুযোগ সৃষ্টি হতে পারে। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মপরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। পারিবারিক দিক খুব একটা ভালো যাবে না। মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। অকারণ সন্দেহের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। বাড়িতে অতিথি সমাগমের সম্ভাবনা আছে। কোন প্রতিযোগিতামূলক কাজে সাফল্য পাবেন। পুরস্কৃত হওয়ার সম্ভাবনা আছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য দিনটি কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে। সতর্কতার সাথে বিনিয়োগ করুন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। শরীর খুব একটা ভালো থাকবে না। শরীরের প্রতি যত্ন নেয়ার চেষ্টা করুন। অভিনয় শিল্পীদের জন্য দিনটি শুভ।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মস্থলে কোন ভালো সংবাদ পেতে পারেন। বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণায় সাফল্য আসতে পারে। শিল্পে নিয়োজিত কর্মীদের সতর্ক থাকতে হবে। আজ কোন দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। দূরের যাত্রা শুভ নয়।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ ব্যবসায়িক দিক ভালো যাবে। ইলেকট্রনিক সামগ্রির ব্যবসায় লাভবান হতে পারেন। বৈষয়িক ব্যাপারে কারো উপরে নির্ভর করা ঠিক হবে না। আর্থিক ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করুন। প্রতারিত হবার আশঙ্কা আছে।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ কাজকর্মে আজ অন্য কারো সহযোগিতা আশা করতে পারেন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ নয়। সংঘাত সহিংসতা না বাড়ালেই ভালো করবেন। প্রবাসী সন্তানের জন্য চিন্তিত হতে পারেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হবার আশঙ্কা আছে। কারো সাথে কোন বিরোধে জড়াতে পারেন। সরকারি কর্মচারীদের বদলির সম্ভাবনা আছে। কাউকে বেশি বিশ্বাস করা ঠিক হবে না। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। আজ কোন ঝুঁকি না নিলেই ভালো করবেন।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মস্থলে কোন ধরনের পরিবর্তনের সম্ভাবনা আছে। বদলির চেষ্টা ফলপ্রসূ হতে পারে। পারিবারিক ক্ষেত্রে কোন ধরনের ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। চিকিত্সক ও আইনজীবীদের পেশাগত সাফল্য আসতে পারে।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ ভুল বুঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। কবি-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। অভিনয় শিল্পীদের জন্য সময় অনুকূল থাকবে। আর্থিক দিক ভালো যেতে পারে। বিদার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।
