গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ০৬ অক্টোবর ২০১৩, ১৯:৫১
বাংলাদেশে বসে তুষারপাতের দেখা পাওয়া একরকম মুশকিল হলেও বিশ্বের অনেক শীতপ্রধান দেশেই এটি নিয়মিত একটি বিষয়। আর এসব দেশে রাস্তায় বা খোলা স্থানে জমে থাকা বরফ দিয়ে বরফের বল বা স্নো বল তৈরির চলটিও বেশ পুরোনো। মজার বিষয় হলো, এই স্নো বলের সবচেয়ে বড় সংস্করণ তৈরির জন্যও গিনেজের পাতায় আলাদা একটি রেকর্ড রয়েছে। আর এই রেকর্ডের অধিকারী হলো আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের হুটনে অবস্থিত এএসএমই মিশিগান টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বছর খানেক আগে ১০.০৪ মিটার বা ৩২.৯৪ ফুট পরিধির একটি স্নো বল বানানোর মাধ্যমে এই রেকর্ডটি স্থাপন করেন শিক্ষার্থীরা।