জোকস

আপডেট : ০৬ অক্টোবর ২০১৩, ১৯:৫১
 দাঁতে প্রচণ্ড ব্যথা নিয়ে এক রোগী এসেছে দাঁতের ডাক্তারের চেম্বারে— রোগী :একটা দাঁত তুলতে কত চার্জ রাখেন আপনি? ডাক্তার :১২০০ টাকা। রোগী :অদ্ভুত লোক তো আপনি! মাত্র কয়েক মিনিটের একটা কাজের জন্য এত টাকা চাইছেন? ডাক্তার :ঠিক আছে! আপনি চাইলে আমি কয়েক ঘণ্টা সময় লাগিয়েও আপনার দাঁত তুলে দিতে পারি!  কচ্ছপ কিছুতেই আসল বয়স বলবে না। কেন বলবে না? এই নিয়ে খরগোশের প্রথমে মাতামাতি, তারপর হাতাহাতি। শেষ পর্যন্ত তাদের দুজনকেই নিয়ে যাওয়া হলো বনের রাজা বাঘের কাছে। বাঘ :সত্যি করে বল, তোর বয়স কত? কচ্ছপ :২০০ বছর হতে আর মাত্র কয়েক মাস বাকি। বাঘ :হিসাব করে বল কয় মাস বাকি? কচ্ছপ :এই ধরুন ৩০০ মাস।  দুই ঘোড়ার মধ্যে কথোপকথন— :আমি ম্যানার্স মেনটেন করে চলি। :কী রকম? :এই ধর, মনিবকে নিয়ে আমি উঁচু জায়গা থেকে লাফ দেওয়ার আগে থেমে যাই। ফলে আমার আগে ছিটকে গিয়ে মনিব সে জায়গাটুকু পার হওয়ার সুযোগ পায়।  বাবা :খোকা, তোমার রিপোর্ট কার্ডটা নিয়ে এসো দেখি। খোকা :বাবা, আমার রিপোর্ট কার্ডটা আমার এক বন্ধু ধার নিয়েছে। বাবা :কেন? বন্ধুর রেজাল্ট কি খুব খারাপ হয়েছে? তোমার কার্ড দেখিয়ে বকার হাত থেকে বাঁচতে চায়? খোকা :না, ও ওর বাবা-মাকে ভয় দেখাতে চায়!