সরকার কৃষকদের জিম্মি করেছে ফড়িয়াদের কাছে :রব

আপডেট : ১৮ মে ২০১৯, ২২:০৪

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, এপ্রিলে সরকারের ধান কেনার কথা থাকলেও তা না কিনে কৃষকদেরকে ফড়িয়াদের কাছে জিম্মি করে ফেলেছে। কৃষকরা উত্পাদন বন্ধ করে দিলে উন্নয়নের রোল মডেল খুঁজে পাওয়া যাবে না। কৃষক পাকা ধান খেতে আগুন দিচ্ছে, এর পরিণতি হবে ভয়াবহ। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ধানের ন্যায্য মূল্য থেকে কৃষকদের বঞ্চিত করার প্রতিবাদে জেএসডি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।

রব বলেন, উত্পাদন খরচ থেকে ৩০০ টাকা কমে প্রতিমণ ধান বিক্রি করতে হচ্ছে। পুঁজিপতিরা ব্যাপক ঋণ মওকুফ পাচ্ছে, হাজার হাজার কোটি টাকা লুট হচ্ছে। জেএসডির সহসভাপতি তানিয়া রবের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন সিরাজ মিয়া, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কামাল উদ্দিন পাটোয়ারী, অ্যাড. সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশারফ হোসেন, আবদুর রাজ্জাক রাজা, আবদুল্লাহ আল তারেক, অ্যাড. সৈয়দ ফাতেমা হেনা, তৌফিক উজ জামান প্রমুখ।