লায়ন্স ক্লাব নারীদের সেলাই মেশিন বিতরণ করে কিছু পরিবারের মধ্যে হলেও স্বচ্ছলতা ফিরিয়ে দিবে। অসহায় নারীদের নতুন ও ভিন্ন জীবনে সাবলম্বি করার জন্য লায়ন্স ক্লাব সেলাই মেশিন ও কম্পিউটার বিতরণ করেন। অনুষ্ঠানে প্রাণ ঢাকা জেলা পরিষদের প্রশাসক লায়ন হাসিনা দৌলা উপস্থিত ছিলেন। তিনি তার বক্তব্যে বলেন, এই ক্লাব নারী ও শিশুদের সার্বিক সাহায্যে সর্বদাই এগিয়ে আসছে বা আসবে। লায়ন্স ক্লাব অব ঢাকা লিবার্টি ও লিও ক্লাবের উদ্যোগে অক্টোবর সেবা সপ্তাহ ২০১৩ উপলক্ষ্যে ৩ অক্টোবর সকাল ১০টা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটরিয়ামে সেবা মূলক বিভিন্ন কার্যক্রম ও সেরা লায়ন্সদের বক্তব্য দিয়ে ১ম ও ২য় পর্বের সারা দিন ব্যাপী এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উক্ত অনুষ্ঠানে ১ম পর্বের সেরা লায়ন্সদের মনোমুগ্ধকর বক্তব্য দিয়ে সাজানো হয়েছে। সেবা মূলক কার্যক্রমের মধ্যে ছিল, সুবিধা বঞ্চিত ৫০ শিশুকে স্কুল ড্রেস, জুতা, ব্যাগ ও খাবার বিতরণ, ২৫০টি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১০০ জন দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীকে ৫ হাজার টাকা করে বৃত্তি প্রদান, শিক্ষিত বেকার যুবক যুবতীর মাঝে ১০০টি কম্পিউটার বিতরন এবং শিক্ষিত বেকার তরুনী ও গৃহিনীর মাঝে ২৭০টি সেলাই মেশিন বিতরন করা হয়।
