‘বাংলাদেশে লিঙ্গনীতি’ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ০৬ অক্টোবর ২০১৩, ২২:২২
লিঙ্গ বৈষম্য নিরসনের লক্ষ্যকে সামনে রেখে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এমপিপিজি প্রোগ্রামের উদ্যোগে শনিবার দিনব্যাপী জাতীয় সেমিনার ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত মহিলা কর্মকর্তারা অংশ নেন। সেমিনারের মূল বিষয় ছিল “বাংলাদেশে লিঙ্গনীতি: কৌশল, সীমাবদ্ধতা এবং চ্যালেঞ্জ। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনের প্রধান প্রফেসর ড. সাদেকা হালিম। সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম। বক্তব্য রাখেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আমিন ইউ সরকার, ঢাবি মহিলা ও জেন্ডার ষ্টাডিস্ এর সাবেক চেয়ারপারসন নাজমুন্নেসা মাহতাব, এনএসইউ এমপিপিজি প্রোগ্রামের সমন্বয়ক প্রফেসর ড. ইলিয়াস। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মুসফিকা ইসফাত। বিশেষ অতিথি ছিলেন এনএসইউ ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারপারসন রেহানা রহমান। দিনব্যাপী মোট চারটি প্রবন্ধ উপস্থাপন কর হয়। এগুলো হল- জেন্ডার সেন্সিভিটি অব পাবলিক পলিসিস, জেন্ডার মিন্সট্রেমিং ইন বাংলাদেশ; মেজর ষ্ট্রেটেজিস প্রোগ্রেস্ এন্ড চ্যালেঞ্জেস্ ডোমেস্টিক ভায়োলেন্স ইন বাংলাদেশ। -প্রেস বিজ্ঞপ্তি