রাজধানীর গ্রীন রোড স্টাফ কোয়ার্টার সরকারি কমিউনিটি সেন্টারে গত শুক্রবার দিনব্যাপী বিনামূল্যে ডেন্টাল স্বাস্থ্য সেবা প্রদান করে কলাবাগানস্থ রাজ ডেন্টাল সেন্টার। ডা. মো. আসাফুজ্জোহা রাজ ও ডা. শামীম সুলতানা রুমার তত্ত্বাবধানে দশজন দন্তচিকিত্সক প্রায় তিনশ দন্তরোগীর চিকিত্সা প্রদান করেন। রাজ ডেন্টাল সেন্টার শুধু রাজধানী নয় দেশের বিভিন্ন স্থানেও বিনামূল্যে ডেন্টাল স্বাস্থ্য শিক্ষা ও চিকিত্সা কার্যক্রমের আয়োজন করে থাকে।-প্রেস বিজ্ঞপ্তি
