খুলনায় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

আপডেট : ১৮ মে ২০১৯, ২২:১১

খুলনা অফিস

খুলনায় শনিবার সকালে ডাল কাটার সময় গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম রাসেল হাওলাদার (২৮)।

খালিশপুর থানার ওসি সরদার মোশাররফ হোসেন বলেন, ঘটনার দিন রাসেল হাওলাদার ডাল কাটতে কড়ই গাছে ওঠে। অসাবধানতাবশত গাছ  থেকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা  মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।