আগামী ১৬ অক্টোবর পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে। গতকাল রবিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেয়া হয়।
ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, রাজশাহী বিভাগের গাইবান্ধা ও ঠাকুরগাঁওয়ে এ চাঁদ দেখা গেছে। জিলহজ্ব মাসের চাঁদ দেখা যাওয়ায় ১৬ অক্টোবর ঈদুল আজহা উদযাপিত হবে।
