অনেক সময় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের তাদের পোশাক পরে সন্তানকে স্কুলে নিয়ে যেতে দেখা যায়। এর ফলে বাকি অভিভাবক কিংবা শিক্ষার্থীরা বিব্রতবোধ করেন বৈকি। এই পরিস্থিতি থেকে উত্তরণে হল্যান্ডের পুলিশ এবং সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের পোশাক পরে স্কুলে আসতে নিষেধ করেছে কর্তৃপক্ষ।
হল্যান্ডের ফোনিক্স উপকূলবর্তী এন্টজ এলিমেন্টারি স্কুলে সোয়াত বাহিনীর সদস্য স্কট উরকভ তার সন্তানকে স্কুলে পৌঁছে দিতেন। এ সময় তিনি পোশাক পরে যেতেন এবং তার কাছে বন্দুক থাকতো। এ নিয়ে অভিভাবক এবং শিক্ষার্থীদের একাংশ স্কুলের অধ্যক্ষের কাছে নালিশ জানান। এরপরই অধ্যক্ষ শিক্ষার্থীর অভিভাবকদের উদ্দেশে এ নির্দেশ জারি করেন। পরে স্কট স্কুল কর্তৃপক্ষের কাছে ক্ষমা চান। -ইয়াহু নিউজ
