গোবিন্দগঞ্জ থানায় কিশোরী ধর্ষনের অভিযোগে পাঁচ পুলিশের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৬ অক্টোবর ২০১৩, ২২:৫৯
পুলিশ হেফাজতে ধর্ষণের অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার অজ্ঞাত পাঁচজন কনস্টেবলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গোবিন্দগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের নির্দেশে গত শুক্রবার রাতে এই মামলা রুজু করা হয়। ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার সতের বছরের এক কিশোরী বাদি হয়ে এই মামলা দায়ের করেন। ইতিমধ্যে আদালতের নির্দেশে কিশোরীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।