সন্ত্রাসী হামলায় আহত ছাত্রদল কর্মী শফিকুল গত শনিবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থান মারা গেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর কুড়িগ্রাম টাউন হলে জেলা ছাত্রদলের প্রতিনিধি সম্মেলনে শফিকুল যোগ দেন। ছাত্রদলের বিবাধমান দু’টি গ্রুপের সংঘর্ষে শফিকুল কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে আশ্রয় নেয়। এসময় সন্ত্রাসীরা অতর্কিতে হামলা চালালে শফিকুল ও আল-আমিন গুরুত্বর আহত হয়। তাদের কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় ১০ দিন পর গত শনিবার রাতে তার মৃত্যু হয়।
এদিকে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গির বিপ্লব দাবি করেন, কলেজে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় ছাত্রদল কর্মী শফিকুল গুরুত্বর আহত হন।
