মাদ্রাসা ছাত্রকে খুনের অভিযোগে চাঁদপুরে যুবকের যাবজ্জীবন

আপডেট : ০৬ অক্টোবর ২০১৩, ২৩:০০
জেলার হাজীগঞ্জ গোড়েশ্বর ধড্ডা গ্রামের মাদ্রাসা ছাত্র মঈনুদ্দিনকে খুনের অভিযোগে মো. অলিউল্যাহ (২০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চাঁদপুর জেলা দায়রা জজ। অভিযোগ প্রমাণিত হওয়ায় গতকাল রবিবার জেলা দায়রা জজ মো. শফিকুল করিম এ রায় দেন। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। উল্লেখ্য, হাজীগঞ্জ উপজেলার কালচোঁ গ্রামের মিজি বাড়িতে ২০১১ সালের ২৭ মে প্রেমজনিত ঘটনায় আসামি অলিউল্যাহ বাড়ি থেকে ডেকে এনে প্রকাশ্যে মঈনুদ্দিনকে (১৬) গলায় ছুরিকাঘাত করলে তার মৃত্যু হয়।