কাল বরিশাল সিটি মেয়রের দায়িত্ব নিবেন কামাল

আপডেট : ০৬ অক্টোবর ২০১৩, ২৩:০০
বরিশাল সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামাল কাল মঙ্গলবার আনুষ্ঠিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। এর আগে তিনি দীর্ঘদিন পৌর কাউন্সিলর, পৌর চেয়ারম্যান, প্রশাসক ও সর্বশেষ ২০০১ সালে পৌরসভা থেকে সিটি কর্পোরেশনের রূপান্তরের সময় বরিশালের প্রথম মেয়রের দায়িত্ব পালন করেন। তবে নির্বাচিত মেয়র হিসাবে তিনি সর্বপ্রথম কাল নগর ভবনের দায়িত্ব গ্রহণ করবেন।