সীতাকুণ্ডে বোমা হামলার পরিকল্পনাকালে অজ্ঞাত দুর্বৃত্তদের ধাওয়া করে ৪টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। পৌর সদরের দত্তবাড়ি স্কুল সংলগ্ন এলাকা থেকে গত শনিবার রাত পৌনে ১২টায় বোমাগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়। সীতাকুণ্ড মডেল থানার ওসি এসএম বদিউজ্জামান বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সীতাকুণ্ড পৌর সদরের দত্তবাড়ি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা বোমা ও অস্ত্রসহ হামলার পরিকল্পনা করছিল। বিষয়টি এলাকাবাসী জানতে পেরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় দুর্বৃত্তরা পুলিশের উপস্থিতি টের পেয়ে বোমাগুলো ফেলে পালিয়ে যায়।
