ভিন্নধর্মী এক সফর

আপডেট : ০৬ অক্টোবর ২০১৩, ২৩:০০
ভ্রমণে গিয়ে সবাই একটু ভিন্নরকম জীবন-যাপন করে। বিশেষ করে খরচটাও বৃদ্ধি পায়। কিন্তু যুক্তরাষ্ট্রের একটি সংস্থা ভিন্নধর্মী এক সফর আয়োজনের চেষ্টা চালাচ্ছেন। এই সফরে গিয়ে আশ্রয়হীনদের মতো জীবন-যাপন করতে হবে! তিন দিনের এই ভ্রমণে খরচ হবে দুই হাজার মার্কিন ডলার। সিয়াটলের বাসিন্দা মাইক মোমানি এই সফরের আয়োজন করছেন। তিনি তার ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞাপন দিয়েছেন। মাইক জানিয়েছেন, এই ভ্রমণে ভিন্নধর্মী অভিজ্ঞতা অর্জন করা যাবে। এখানে যারা আসবে তাদের চলাফেরা হবে ভিন্ন যা সাধারণত ভ্রমণের ক্ষেত্রে হয় না। নির্দিষ্ট কোনো হোটেল থাকবে না। যেখানেই সুযোগ পাওয়া যাবে সেখানেই ঘুমাতে হবে, এমনকি রাস্তায়ও। -ইউপিআই