বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টারের (বিওয়াইএলসি) উদ্যোগে জাতীয় নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি বুটক্যাম্প ২০১৩ গত ৫ অক্টোবর চট্টগ্রামে শুরু হয়েছে। বন্দরনগরীর কাজির দেউড়িতে ব্রাক লার্নিং সেন্টারে আয়োজিত তিন দিনব্যাপী এই বুট ক্যাম্পে একশ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অংশ নিচ্ছে। দেশের সাতটি বিভাগ থেকে ১৮৮টি প্রতিষ্ঠানের এক হাজার ১৫৫ জন আগ্রহী শিক্ষার্থীর মধ্য থেকে একশ জনকে নির্বাচিত করা হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় তরুণদের নেতৃত্ব সম্পর্কে ধারণা প্রদান, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, কর্মক্ষেত্র সম্পর্কে ধারণা প্রদান ও ভবিষ্যতের প্রস্তুতির জন্য বাস্তব ধারণা প্রদান করা হচ্ছে। প্রশিক্ষণে শিক্ষার্থীরা ইউনিলিভার বাংলাদেশ, স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক, একে খান এন্ড কোম্পানি, ব্রাক, এমএম ইস্পাহানী ও ওয়েস্টার্ন মেরিন পরিদর্শন করবেন। প্রশিক্ষণ কর্মসূচি উপলক্ষে গত ৩ অক্টোবর চট্টগ্রাম প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে ‘বুট ক্যাম্প’ আয়োজন সম্পর্কে অবহিত করা হয়। বিওয়াইএলসির প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ইজাজ আহমেদ এ সময় বক্তব্য রাখেন। আরো উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদ খালেক, ড. মইনুল ইসলাম প্রমুখ।
