আজকের রাশিফল

আপডেট : ০৭ অক্টোবর ২০১৩, ১৭:২৬
৮ অক্টোবর, ২০১৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার আজ ২৩ আশ্বিন ১৪২০ বঙ্গাব্দ এবং ২ জিলহজ্ব, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.০৩ মিনিটে এবং সূর্যাস্ত ৫-৪৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৮। আপনার উপর প্রভাবকারী গ্রহ শুক্র ও শনি। আপনার শুভসংখ্যা ৬ ও ৮। শুভবার শুক্র ও শনিবার। শুভরত্ন :হীরা ও নীলা। প্রকৃতিগতভাবে আপনি: বুদ্ধিবৃত্তিক ক্ষমতার অধিকারী। জটিল ও গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতিই আপনার ঝোঁক। আপনি নিরবকর্মী। স্বভাবে চাপা। আক্রমণের মুখেও নিজের মত যথাযথভাবে প্রকাশ করতে পারেন না। মানুষের কল্যাণের জন্য চিন্তা করেন, সময় ও অর্থ ব্যয় করেন। কিন্তু তারাই আপনাকে বেশি ভুল বুঝে। উত্তরাধিকার সূত্রে অর্থ না পেলে আপনাকে জীবনের একটা পর্যায়ে কঠোর পরিশ্রম করতে হবে। কঠিন সময় অতিক্রমে আপনাকে ধৈর্যশীল, সাহসী ও উদ্যোগী হতে হবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:জেসি জ্যাকসন, জুয়ান পেরন, বিজ্ঞানী মজহার মাহমুদ, কোরেশী, ইন্দোনেশিয়ান নেতা হাজী আগুস সালিম। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল\ চাকরিজীবীদের জন্য দিনটটি শুভ। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। পরিশ্রম বৃদ্ধি পাবে। পরিশ্রমের ফলে কাজকর্মে সাফল্য আসবে। প্রণয় সংক্রান্ত বিষয়াদিতে সতর্ক থাকুন। আজ আপনার নামে বদনাম রটতে পারে। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে\ কাজকর্মে আপনজনদের সহযোগিতা পাবেন। পিতা ও ভাইদের সহযোগিতায় ব্যবসায়িক ঝামেলা সামলে উঠতে পারবেন। কিছু অর্থ হাতে আসতে পারে। ব্যয়াধিক্যের জন্য সমস্যা হতে পারে। অংশিদারী ব্যবসায় সতর্ক থাকার চেষ্টা করুন। দাম্পত্য ক্ষেত্রেও কিছু সমস্যা দেখা দিতে পারে। মিথুন রাশি ২১ মে-২০ জুন\ পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। পারিবারিক সমস্যা সামলে উঠতে পারবেন। নতুন কোনো ব্যবসার সুযোগ সৃষ্টি হতে পারে। নতুন কোনো এজেন্সী পেতে পারেন। অসমাপ্ত কাজ শেষ করার চেষ্টা করুন। যাত্রা ও যোগাযোগ শুভ। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই\ কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। অহেতুক কাউকে সন্দেহ করা ঠিক হবে না। অকারণ ভুল বুঝাবুঝির শিকার হতে পারেন। পারিবারিক কোনো সমস্যায় দুর্ভাবনা দেখা দিতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ প্রতিযোগিতায় সাফল্য আসতে পারে। পুরস্কৃত হওয়ার সম্ভাবনা আছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য দিনটি কিছুটা অশুভ হতে পারে। ব্যবসায়িক লেনদেনে সতর্ক থাকুন। আজ কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ শরীর ভালো নাও থাকতে পারে। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। সহকর্মীদের সহযোগিতা পাবেন। সঙ্গীতশিল্পীদের সুনাম ও সাফল্য আসতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ সন্দেহপ্রবণতার জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। আজ কারো সাথে ভুল বুঝাবুঝি সৃষ্টি হতে পারে। কর্মস্থলে ভালো কিছু ঘটতে পারে। ভালো কোনো সংবাদ পেতে পারেন। শিল্প শ্রমিকদেরকে সতর্কতার সাথে কাজ করতে হবে। কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ ব্যবসায়িক দিক ভালো যাবে। বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসায় লাভবান হতে পারেন। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। কেউ আজ আপনাকে ঠকাতে চেষ্টা করবে। সহকর্মীদের সাথে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে চেষ্টা করুন। যোগাযোগ শুভ। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ শরীর মন ভালো নাও থাকতে পারে। কাজকর্মে অনিহা দেখা দিতে পারে। চাকরিজীবীদেরকে সতর্ক থাকতে হবে। কর্তৃপক্ষের সাথে মতবিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন। অন্যথায় ক্ষতিগ্রস্ত হতে পারেন। কারো সাথে বিবাদে লিপ্ত হওয়ার আশংকা আছে। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ কৃষিকর্মে নিয়োজিতদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। ফসল নিয়ে কারো সাথে বিবাদে জড়াতে পারেন। সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে। কোনো আন্দোলন সংগ্রামে না জড়ালেই ভালো করবেন। আজ যাই করুন না কেন চিন্তা-ভাবনা করে করবেন। যাত্রা ও যোগাযোগ শুভ। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ চিকিত্সক ও আইনজীবীদের কর্মপরিবেশ অনুকূল থাকবে। পেশাগত সাফল্য আসতে পারে। প্রাপ্তিযোগ আছে। পারিবারিক ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। মন দুঃশ্চিন্তাগ্রস্ত থাকবে। কানকথায় কান দেবেন না। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ কবি সাহিত্যিকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সৃজনশীল কাজে সাফল্য সম্ভাবনা আছে। অভিনয় শিল্পীদের পেশাগত সাফল্য আসবে। আর্থিক দিক ভালো যেতে পারে। কেউ আজ আপনার অন্যমনস্কতার সুযোগ নিতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।