আড়ং
এই ঈদে আড়ং নিয়ে এল বাহারি রং ও বুননের সাথে ব্যতিক্রমী ও আধুনিক কাটের সালোয়ার-কামিজ ও পাঞ্জাবি। দেশীয় জামদানি, মসলিন ও সিল্কের নতুন নতুন ডিজাইনের শাড়ি পাওয়া যাবে আড়ংয়ে।
অঞ্জন’স
ঈদের আয়োজন নিয়ে প্রস্তুত ফ্যাশন ব্র্যান্ড অঞ্জন’স। মোটিফ, প্যাটার্ন, ডিজাইন বৈচিত্র্য থাকছে উত্সবের রঙকে কেন্দ্র করে। এবার অঞ্জন’সে থাকছে সালোয়ার-কামিজ, লং ফতুয়া, ফ্লোরাল প্যাটার্নের কামিজ, শাড়ি, পাঞ্জাবি, শার্টসহ নানা ফ্যাশন অনুষঙ্গ। অঞ্জন’সের ফেসবুক পেজে পাবেন (anjans.bd) সর্বশেষ ঈদ আপডেট।
এড্রয়েট
ঈদুল আজহা ও পুজোকে সামনে রেখে প্রায় শতাধিক ডিজাইনের পোশাক দিয়ে সাজানো হয়েছে এড্রয়েটের শোরুমগুলো।
অহং
গুলশান এভিনিউতে অবস্থিত অহংয়ের শোরুমে এখন চলছে কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ ছাড়। ফ্যাশন হাউজটির যেকোনো পণ্য কিনলে আপনি পাবেন ১০ থেকে ৬০% পর্যন্ত ছাড়ের সুবিধা।
ক্যাটস আই
ক্যাটস আইয়ের এবারের ঈদ আয়োজনে থাকছে সিম্পল প্যাটার্ন ভেরিয়েশনে নারী ও পুরুষের পোশাকের বিশাল সম্ভার। গতানুগতিক প্যাটার্ন ভাবনা থেকে বেড়িয়ে আনা হয়েছে স্মার্ট অ্যান্ড ট্রেন্ডি লুক।
ইজি
ইজি নিয়ে এসেছে শরত্ উপযোগী সব পোশাক । ইজিতে থাকছে কালারফুল সব টি-শার্ট, পলো-শার্ট, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, শর্ট ও লং পাঞ্জাবি, প্যান্ট ইত্যাদি।
ফড়িং
ঈদুল আজহা ও দুর্গাপূজাকে সামনে রেখে ফ্যাশন হাউজ ফড়িং বেশকিছু নতুন ডিজাইন বাজারে নিয়ে এসেছে। উত্সবকে মাথায় রেখে কাপড় ও রং ব্যবহার করা হয়েছে।
জেন্টল পার্ক
জেন্টল পার্কের ঈদ ও পূজার কালেকশনে থাকছে সর্বোচ্চ ৬০% ছাড়। তবে বিশেষ এই ছাড়ে শপিং করা যাবে ১৬ অক্টোবর পর্যন্ত।
মেনজ ক্লাব
ঈদে তরুণদের পোশাকভাবনাতে বেশ খানিকটা জায়গাজুড়ে থাকে পাঞ্জাবি। ডিজাইন ও প্যার্টান ভেরিয়েশনে তারুণ্যের ব্র্যান্ড মেনজক্লাব এবার এনেছে ফ্যাশনেবল পাঞ্জাবি। পাশাপাশি গরমের কারণে পোশাকে উত্সবের রং হিসেবে ব্যবহার করা হয়েছে সফট টোন ও আরামদায়ক ফেব্রিকস। প্যার্টানে লেন্থও করা হয়েছে যুগোপযোগী।
হারবাল সলিউশন
বারিধারা পার্ক রোডে অবস্থিত হারবাল সলিউশানস অ্যান্ড বিউটি স্পা দিচ্ছে কোরবানি ঈদ ও পূজা উপলক্ষে বিশেষ ছাড়। উত্সবের এই সময়ে স্পেশাল প্যাকেজের রয়েছে। এসব সেবায় ১৫ থেকে ২০% বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে।
বাংলার মেলা
নানা আয়োজনে বাংলার মেলা সাজিয়েছে এবারের ঈদের পোশাক। খাদি, কটন, এন্ডি মেটেরিয়ালে প্রিন্টেড, ব্লক, বাটিক, মেশিন এমব্রয়ডারি ও কাঁথা ভরাট, তাগা, গুজরাটিসহ নানা হ্যান্ড ষ্টিচে করা হয়েছে ভিন্ন ভিন্ন ডিজাইন।
ড্রেসলাইন
কোরবানি ঈদকে উপলক্ষ করে ফ্যাশন হাউজ ড্রেসলাইন তাদের অগণিত ক্রেতাদের প্রতি লক্ষ্য রেখে নতুন পোশাক বাজারে এনেছে। এই পোশাকটিতে পিওর নেটের ওপর মিক্সড কাজ করা হয়েছে। এর ওড়নাটা নেটের, আর সেলোয়ার হচ্ছে সিল্কের।
কেনি রোজারস রোস্টারস
আন্তর্জাতিক রোস্টেড চিকেন ফ্রাঞ্চাইজ রেস্টুরেন্ট হিসেবে কেনি রোজারস রোস্টারসের প্রধান আকর্ষণ হলো এর হিরো প্রোডাক্ট—রোস্টেড চিকেন, যা চর্বিমুক্ত এবং অপেক্ষাকৃত কম ক্যালোরি ও কম লবণযুক্ত এবং স্বাস্থ্যসম্মত।
লেডি
ঈদে ফ্যাশন হাউস লেডি এনেছে এক্সক্লুসিভ ডিজাইনের নতুন থ্রি-পিস। প্রতিটি থ্রি-পিস ডিজাইনের রয়েছে হাতের কাজ, স্কিন প্রিন্ট, এমব্রয়ডারি ও কারচুপির কাজ।
বিয়ের আয়োজনে ‘ওয়াইফা’
‘ওয়াইফা’ দিচ্ছে বিয়ের আয়োজনে বিশেষ ছাড়। চারটি অনুষ্ঠান একসঙ্গে বুকিং দিলে থাকছে ২০% ছাড়। এতে ছবি তোলা, ভিডিও, মঞ্চ সাজানো, ক্যাটারিং, আলোকসজ্জা ইত্যাদি সুবিধা থাকছে। এ সুযোগ থাকবে অক্টোবর মাস পর্যন্ত। যোগাযোগ :০১৯৪৪১৪৪২৪৪।
ডেটলের স্কলাসটিকায়
হাত ধোয়া কর্মসূচি
প্রতিদিনই হোক হাত ধোয়া দিবস। এই ভাবনার আলোকে আজ ডেটলের সৌজন্যে স্কলাসটিকা স্কুলে পালন করা হলো হাত ধোয়া কর্মসূচি। এই হ্যান্ডওয়াস ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের, যারা জাতির ভবিষ্যত্, তাদেরকে প্রতিদিনই হাত ধুতে উত্সাহিত করা এবং বোঝানো কীভাবে হাত ধুতে হয়। এই বছর ডেটল এ প্রোগ্রামের মাধ্যমে এরইমধ্যে ৫০ হাজারের বেশি স্কুলের শিক্ষার্থীদের সঠিকভাবে হাত ধোয়ার কৌশল শেখানো হয়েছে।
নিত্য উপহার
নিত্যউপহারের পোশাকে ঈদ ও পূজার বিভিন্ন ডিজাইনে বর্ণিলতা টি-শার্ট ও শাড়িতে যেমন এবারের আয়োজনে উঠে এসেছে তেমনি বিষয় হিসেবে উত্সবের শাড়িতে কাইয়ুম চৌধুরীর ‘আনন্দ ধারা’, শাহেদ হিজলের ‘ওম ইন ডিফরেন্ট স্ক্রিপ্ট’ ও সব্য সাচী হাজরার ‘অঞ্জলী’।
ওয়েস্টরঙ
ছোট-বড় সকলের জন্য দেশীয় পোশাকে ওয়েস্টার্ন ধাঁচের ছোঁয়া দেওয়া হয়েছে ওয়েস্টরঙের প্রতিটি পোশাকে। এবারের ঈদে ওয়েস্টরঙের আয়োজনে থাকছে পাঞ্জাবি, শেরওয়ানি, কুর্তা, শার্ট, প্যান্ট, স্যান্ডেল ও নানান ধরনের প্রসাধনী সামগ্রী।
তারা মার্কা
দুর্গাপূজা ও ঈদকে সামনে রেখে তারা মার্কা নতুন ডিজাইনের টি-শার্ট, ফতুয়া, পাঞ্জাবি ও লেডিস টপসে্ বিশেষ ছাড় দিচ্ছে।
ওয়েডিংয়ের এ টু জেড
সান মাল্টিমিডিয়া এক যুগ ধরে বিয়ের অনুষ্ঠানের যাবতীয় আয়োজনের কাজ করছে। বিয়ের তত্ত্ব বানানো থেকে শুরু করে ফ্লোরাল ডেকোরেশন, স্টিল ফটোগ্রাফী, ভিডিও গ্রাফি, প্রোজেক্টর সার্ভিস, মিউজিক, ডিজে, লাইটিং স্টেজ ডেকোরেশন সবকিছু যেন সাজানো গোছানো হয় তা নিশ্চিত করে সান মাল্টিমিডিয়া। এই প্রতিষ্ঠান খুব যত্ন-সহকারে আপনার জীবনের গুরুত্বপূর্ণ দিনটিকে খুব গোছানো করে তোলে। বিয়ের আগে ও পরের প্ল্যান করার জন্য রয়েছে নিজস্ব প্ল্যানিং টিম ডিজাইনার, তাদের দ্বারা বিয়ের কাজগুলো স্বয়ংসম্পূর্ণভাবে করা হয়। যোগাযোগ :০১৭১১৩৬৭১০০।
স্বাস্থ্যসেবার নতুন উদ্যোগ
সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে মাই হেলথের কার্যক্রম সম্পর্কে জানান, মাই হেলথের চেয়ারম্যান ডা. শক্তিরঞ্জন পাল। বক্তব্য রাখেন মাই হেলথের সিইও ড. শাহ সিরাজি, মাই হেলথের ব্যবস্থাপনা পরিচালক ডা. নীলাঞ্জন সেন। মাই হেলথের নিয়মিত সেবাগুলো হলো—হেলথ প্রোফাইল তৈরি, হেলথ প্রোফাইল পর্যালোচনা, হেলথ প্রোফাইল আপডেট করা, রেফারাল স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যবিষয়ক সেমিনার।
