মহেশপুরে ফেনসিডিল মোটরসাইকেলসহ আটক এক

আপডেট : ১৮ মে ২০১৯, ২২:১১

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

মহেশপুরে শুক্রবার রাতে ৫৮ বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে ফেনসিডিল, মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, উপজেলার খালিশপুর ৫৮ বিজিবি নতুনপাড়া বিওপির টহল দল অভিযান চালিয়ে ৬৫/৪-এস পিলারের কাছ থেকে ৫২১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।