ময়মনসিংহ শহরের গাঙ্গিনার পাড়ে রবিবার সন্ধ্যায় একদল ডাকাত ২০/২৫টি হাতবোমা ফাটিয়ে এম হোসেন জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে লুটপাট চালিয়েছে। ডাকাতের হামলায় এ সময় স্বর্ণের দোকানের মালিক কবির হোসেনসহ ৭ জন আহত হন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় আধা ঘণ্টা ধরে ডাকাতরা তাণ্ডব চালিয়ে মালামাল লুটপাট শেষে নির্বিঘ্নে চলে যায়। এরপর পুলিশ ঘটনাস্থলে আসে।
