স্ত্রী গ্রেফতার
সাতক্ষীরা প্রতিনিধি ও তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
তালায় শনিবার ভোররাতে স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। নিহত হচ্ছেন উপজেলার খলিশখালী ইউনিয়নের হাজরাপাড়া গ্রামের নজির উদ্দীন মোড়ল (৫৬)। এদিকে এ ঘটনায় অভিযুক্তি স্ত্রী ফিরোজা বেগমকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।
পাটকেলঘাটা থানার ওসি রেজাউল ইসলাম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী ফিরোজা বেগমকে গ্রেফতার করা হয়েছে।
