মিরপুরে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১৮ মে ২০১৯, ২২:১২

মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা

মিরপুরে শনিবার সকালে সোলার প্যানেলে কর্মরত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মিজানুর রহমান (২৪)। মিরপুর থানার ওসি আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেন। নিহত যুবক গাইবান্ধার খামারবোয়ালী গ্রামের মসলেম উদ্দিনের ছেলে। ওসি আবুল কালাম জানান, এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা  থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ওই যুবককে কুপিয়া হত্যা করা হয়েছে। তবে  ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো আটক করা যায়নি।