দিনের বেলা কীভাবে ট্রাক চলে?

আপডেট : ০৭ অক্টোবর ২০১৩, ২১:৫৮
পুরনো ঢাকার পোস্তগোলা হয়ে ফরিদাবাদ লোহারপুর, দয়াগঞ্জ, গেন্ডারিয়া, শ্যামবাজার, সূত্রাপুর প্রভৃতি এলাকায় দিনেরবেলায় অস্বাভাবিকভাবে ট্রাক ও কভার ভ্যানের চলাচলে এলাকাবাসী অতিষ্ঠ। স্কুলগামী ছাত্রছাত্রীদের দুর্ভোগের শেষ নেই। সূত্রাপুর, শ্যামপুর ও গেন্ডারিয়া এই তিনটি থানার সামনে দিয়েও প্রতিদিন দিনেরবেলা যত্রতত্র ট্রাক ও কভারভ্যান চলাচলে যানজট সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় জরুরিভিত্তিতে পুরান ঢাকার রাস্তায় দিনেরবেলায় ট্রাক ও কভারভ্যান চলাচল বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মাহবুব উদ্দিন চৌধুরী, ১৭, ফরিদাবাদ, গেন্ডারিয়া, ঢাকা ১২০৪