উপজেলার ঝড়ভাঙ্গা, টেংরামারী ও আন্ধারিয়া গ্রামের দুই কিলোমিটার এলাকার ৯৬ বাড়িতে গতকাল সোমবার বিকেলে পল্লী বিদ্যুত্ চালু হয়েছে। এ উপলক্ষে ঝড়ভাঙ্গা গ্রামে অনুষ্ঠিত সভায় পল্লী বিদ্যুত্ সমিতির এলাকা পরিচালক দেব প্রসাদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পল্লী বিদ্যুত্ সমিতির জেনারেল ম্যানেজার শহীদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সমিতির সভাপতি আবুল কালাম মহিউদ্দিন, বটিয়াঘাটা প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদ, এরিয়া পরিচালক ফকরুল ইসলাম ও বুলু রাণী গাঙ্গুলী।
