সালাহউদ্দিন কাদেরের ফাঁসির আদেশ

রাঙ্গামাটিতে বিএনপির ডাকে সকাল-সন্ধ্যা হরতাল পালন

আপডেট : ০৭ অক্টোবর ২০১৩, ২২:৫৯
মানবতাবিরোধী অপরাধে বিএনপির শীর্ষ নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ফাঁসির আদেশের প্রতিবাদে রাঙ্গামাটি জেলা বিএনপির ডাকে গতকাল সকাল সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। হরতালের সমর্থনে ও সালাহউদ্দিন কাদের চৌধুরীর মুক্তির দাবিতে রাঙ্গামাটি শহরে খণ্ড খণ্ড মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। শহরের রিজার্ভ বাজার, তবরছড়ি, বনরূপাসহ বিভিন্ন স্থানে পিকেটিং করতে দেখা গেছে বিএনপি নেতাকর্মীদের। এসময় শহরে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ছিল। অপরদিকে রাঙ্গামাটিতে গণজাগরণ মঞ্চের কোন প্রকার কার্যক্রম দেখা যায়নি। রাঙ্গামাটি শহরে হাটবার থাকায় হরতালের কারণে বেকায়দায় পড়েছে পাহাড়ী ক্রেতা-বিক্রেতারা।