বগুড়া সদর উপনির্বাচন
বগুড়া অফিস
আগামী ২৪ জুন অনুষ্ঠিতব্য বগুড়া সদর সংসদীয় আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন বগুড়ার সুপরিচিত শিল্প গ্রুপ ভান্ডারি শিল্প পরিবারের ছেলে সাইফুর রহমান রাজ ভান্ডারি। তিনি এই নির্বাচনে অংশ নেওয়ার জন্য ইতোমধ্যেই মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
সাইফুর রহমান রাজ ভান্ডারি এই আসনের সাবেক সংসদ সদস্য। এক প্রশ্নের জবাবে রাজ ভান্ডারি বলেন, সার্বিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার স্বার্থেই তিনি সংসদ সদস্য পদে নির্বাচন করতে ইচ্ছা প্রকাশ করছেন।
