গতকাল সোমবার জাতীয় সংসদে ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’ বিল কণ্ঠভোটে পাস হয়েছে। বিলে খাদ্যে ভেজালের জন্য সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এছাড়াও নিরাপদ খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করা ও রাসায়নিক দ্রব্য মিশ্রণসহ খাদ্যের ভেজাল প্রতিরোধে একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করাসহ বিভিন্ন বিধানের প্রস্তাব করা হয় বিলে।
