গ্রাম্য শালিসে একটি পরিবারকে সমাজচ্যুত করার অভিযোগে সমাজচ্যুত আব্দুল মনাফের আবেদনের পরিপ্রেক্ষিতে বিবাদীদের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।
চুনারুঘাট উপজেলার ৮নং সাটিয়াজুরি ইউনিয়নের আব্দুল মনাফের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিষয়ে বিরোধের এক পর্যায়ে গত ২ সেপ্টেম্বর তার পরিবারকে স্থানীয় ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শহীদের উপস্থিতিতে সমাজচ্যুত করা হয়। মনাফ পরিবারকে একঘরে করে রাখার প্রতিবাদ করে তিনি হাইকোর্টে রিট আবেদন (নং ১০১৩৭) করেন। বিচারপতি কাজী রেজাউল হক এবং বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের দ্বৈতবেঞ্চ গত রবিবার বিবাদীদের বিরুদ্ধে রুল জারি করেন। দুই সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে সিলেট বিভাগীয় কমিশনার, এসপি হবিগঞ্জ এবং ৮নং সাটিয়াজুরি ইউপি চেয়ারম্যানকে রুলের জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি
