ক্যা ম্পাসের টুকরো খবর

আপডেট : ০৮ অক্টোবর ২০১৩, ১৮:৪৪
ময়মনসিংহে শিক্ষক সম্মাননা ক্যাম্পাস প্রতিবেদক বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জমকালো আয়োজনে বরেণ্য শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে কারিগরি শিক্ষার প্রসারে অগ্রনী প্রতিষ্ঠান ময়মনসিংহ কারিগরী শিক্ষা কল্যাণ সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করে। সম্মাননা প্রাপ্তরা হলেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী অধ্যাপক যতীন সরকার, প্রফেসর ডা. এ আই এম মোফাখখারুল ইসলাম (মরণোত্তর), অধ্যক্ষ মো. শামসুর রহমান ও অধ্যক্ষ নারয়ণ চন্দ্র সাহা। শনিবার দুপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে সংবর্ধিতদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রফিকুল হক, ন্যাপ’র মহাপরিচালক নাজমুল হাসান খান, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. এম এ ছাত্তার, কারিগরী শিক্ষা বোর্ডের সচিব ড. আব্দুল হক তালুকদার, জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী, কারিগরী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রফিকুল ইসলাম মীর, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, ময়মনসিংহ কারিগরী শিক্ষা কল্যাণ সমিতির সভাপতি মো. নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ এ আর এম শামসুর রহমান প্রমুখ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিবেদক বাংলাদেশ কৃিষ বিশ্ববিদ্যালয়ে সোমবার লবণজাতকরণের মাধ্যমে মাছ সংরক্ষণ বিষয়ে বাংলাদেশে প্রথমবারের মতো লেখা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। ‘পিক্ল কিউরিং অফ ব্রিটিশ কোস্ট হেয়ারিং ফিশ’ নামক ইংরেজীতে বইটি লিখেছেন বিশ্ববিদ্যালয়ের মত্স্য প্রযুক্তি বিভাগের বিশিষ্ট গবেষক ও অধ্যাপক ড. মো. আবুল মনসুর মিল্লাত। দুপুর সাড়ে ১২টায় মাত্স্যবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মাত্স্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মনোরঞ্জন দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহসীন আলী, অধ্যাপক ড. ইদ্রিস মিয়া, অধ্যাপক ড.কীর্তনিয়া জুড়ান চন্দ্র, অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহমদ, মত্স্য প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড মো. শাহেদ রেজাসহ বিশ্ববিদ্যালয়ের নবীণ-প্রবীণ শিক্ষক ও গবেষকরা উপস্থিত ছিলেন। বইটিতে সামুদ্রিক মাছ কিভাবে সংরক্ষণ করার বিভিন্ন বিষয় সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। উল্লেখ্য, মত্স্য প্রযুক্তি বিষয়ে অধ্যাপক ড. মিল্লাতের চতুর্থ প্রকাশনা। ইউভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি ক্যাম্পাস প্রতিবেদক বাংলাদেশ ইউভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) এর বাণিজ্য অনুষদের উদ্যোগে সম্প্রতি এক সেমিনার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বাণিজ্য অনুষদের ডীন প্রফেসর ডঃ এ, কে, শামসুদ্দোহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্ট -এর চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক। তিনি তার বক্তব্যে ছাত্রছাত্রীদের লেখাপড়া শেষে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে নিজের ক্যারিয়ার তৈরি করার ব্যাপারে ক্যারিয়ার প্লানিং এবং ডেভেলোপমেন্ট এর গুরুত্ব ব্যাখ্যা করেন এবং এ ব্যাপারে দেশ-বিদেশে উচ্চ শিক্ষাসহ ভাল চাকরি নিয়ে নিজের ক্যারিয়ার গঠনে ভূমিকা রাখার জন্য আহ্বান জানান।