আমার প্রিয় স্কুল

মহাজনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

আপডেট : ০৮ অক্টোবর ২০১৩, ১৮:৪৭
দীপ্ত রায়, ষষ্ঠ শ্রেণি আমার প্রিয় স্কুলের নাম মহাজনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত। জেলার বোদা উপজেলার ৩ নং ব্যাংহারী বনগ্রাম ইউনিয়নের নীবির পল্লীতে অবস্থিত এই বিদ্যালয়টির সামনে একটি বড় মাঠ আছে। মাঠের একপাশে বিশাল একটি আমগাছ। পাশে রয়েছে ছোট্ট একটি পুকুর বিদ্যালয়টি ময়দিঘী বাজার থেকে ৫ কিলোমিটার পূর্বে অবস্থিত। পঞ্চগড় জেলা শহর থেকে যার দুরত্ব ১৭ কিলোমিটার। বিদ্যালয়ের সামনে সবুজ শ্যামল ঘাসে ভরা খেলার মাঠ। এই মাঠে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করে থাকে। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাম শ্রী সুশীল চন্দ্র বর্মন। তিনি খুবই ভালো মানুষ। প্রতিষ্ঠানের সকল শিক্ষর্থীদের তিনি অত্যন্ত স্নেহের সাথে পাঠদান করে থাকেন। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবছর বিভিন্ন জাতীয় উত্সবে শতস্ফুর্তভাবে অংশগ্রহণ করে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছাঃ কাকুলি বেগম যিনি শিক্ষার্থীদের কঠিন বিষয়কে অতি সহজে বুঝিয়ে দেন। এই প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা একই পরিবারের সদস্যের মত মিলেমিশে কাজ করেন বলে এই প্রতিষ্ঠানের পরীক্ষার ফলাফল খুবই ভাল। এই প্রতিষ্ঠানটি আমার খুবই প্রিয়।