প্রিয় বন্ধুরা,
প্রথমে জানাই শারদীয় শুভেচ্ছা। আকাশ ঘন নীল, স্বচ্ছ পরিষ্কার। হঠাত্ কালি মাখা মেঘে ছেয়ে যায় সারা আকাশ। নেমে আসে বৃষ্টি। মুহূর্তেই নীল রঙের হাতছানি। খোলা আকাশে আপন মনে উড়ে বেড়ায় সাদা মেঘমালা। নদীর কূলে শুভ্র-সাদা কাশের ফুলের হাতছানি। প্রজাপতির ওড়াউড়ি। রাতের আকাশের রূপালি চাঁদের হাসি। এ এক নয়নাভিরাম দৃশ্য। যেন ফুরাতেই চায় না। এই শরের রূপ মাধুর্যে থেকে চোখ ফেরানো যায় না। এই রূপসী রানি শরেক নিয়েই আমার লেখা ‘শরত কন্যা’ কবিতা পাঠিয়েছিলাম। ২৫ সেপ্টেম্বরে এই কবিতাটি ছাপা হয় আমার প্রিয় কচি-কাঁচার আসরে। দেখেই আমি অবাক। মনের অজান্তেই আনন্দের জোয়ার বইতে লাগল। মনের ভিতরে আনন্দ আর ধরে রাখতে পারলাম না। আমার সহপাঠী ও অন্যদের বলে দিলাম। তারাও আনন্দে আত্মহারা আমাকে নিয়ে। কি যে আনন্দ! কি যে উল্লাস! বলে বুঝাতে পারব না। তোমাদের সবাইকে ধন্যবাদ। আবার লিখব।
মো. শরিফুল ইসলাম,
সদস্য নম্বর: ১৯২৩,
টাঙ্গাইল।
