তোমাদের চিঠি থেকে

আপডেট : ০৮ অক্টোবর ২০১৩, ১৮:৪৮
প্রিয় কচি-কাঁচার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। শরতকালতো চলেই গেল। শরতকালের আকাশে শাদা মেঘ, কাশবনের দোলা, আমাদের মন মুগ্ধ করে। তাই এ উপলক্ষে আমি শরতকালের একটি দৃশ্য এঁকে পাঠালাম। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। এবং আমি এই দৃশ্যটি খুবই শখ করে এঁকে পাঠিয়েছি। আশা করি ছাপা হবে। ছাপা না হলে আমি খুবই কষ্ট পাবো। কারণ আমি গত একমাস যাবত্ অনেক গল্প, কবিতা ও ছবি পাঠিয়েছি। কিন্তু তার কোনোটাই ছাপানো হয়নি। প্রিয় বন্ধুরা তোমরাও তোমাদের আঁকা ছবি, এবং লেখা পাঠাও। তাহলে আমরা সবাই তোমাদের ছবি ও লেখা পড়তে পারবো। তোমাদের বন্ধু— ফাইজা মোস্তফা সদস্য নম্বর: ১৪৯৯ শ্যামলী, ঢাকা