তাকেই চাই

আপডেট : ০৮ অক্টোবর ২০১৩, ১৮:৪৯
এলোমেলো সময় কাটে- নেই তো আমি খেলার মাঠে। ওলট-পালট সময় পার এক-দুই-তিন গুণছি চার। পাঁচ-ছয়-সাত সারি সারি রাসেলসোনা নেইতো বাড়ি- তোমরা জানো কোথায় আছে? সুখের বাড়ি, দুঃখ নাচে। অগ্নি-বারুদ ছড়িয়ে— রক্ত চলে গড়িয়ে। খেলার সাথী রাসেল নাই খেলবো খেলা তাকেই চাই। এলোমেলো সময় কাটে অশ্রু ঝরে খেলার মাঠে।