শরত্

আপডেট : ০৮ অক্টোবর ২০১৩, ১৮:৫০
শিউলি ঝরা শরত্ সকাল লাগে কী যে তৃপ্তি ঝিলিক দেয়া সোনালি রোদ ছড়ায় আলোর দীপ্তি। শান্ত মেঘের শাদা ভেলা ভাসে আকাশ গাঙ্গে কলমিতলায় সূয্যি-ছোঁয়া শিশির কণা রাঙ্গে।