সোনার খোঁজে

আপডেট : ০৮ অক্টোবর ২০১৩, ১৮:৫০
ঘুড্ডি নাটাই ফেলে একটি কিশোর ছেলে দূর আকাশে তাকিয়ে আছে উদাসী চোখ মেলে। তার দু’টি চোখ খুঁজছে যেনো কী, চুপিসারে কাছে গিয়ে জানতে চেয়েছি— জবাব দিলো শুকনো নিথর ঠোঁটে একটি শিশুর নাগাল পেতে দিন রাত্রি ছোটে। নরম সাদা মেঘের কাছে সেই ছেলেটি বলে— কথায় কথায় চোখ দুটো তার যায় হয়ে টলমলে তারপরেও প্রশ্ন করেই চলে,— ‘তোমরা কি গো কেউ দেখেছো রাসেল সোনার মুখ এই কথাটি জানতে আমি রয়েছি উন্মুখ। কেমন ছিলো মুখটি সোনার, কেমন ছিলো হাসি, তার দু’চোখে ছিলো নাকি স্বপ্ন রাশি রাশি। রাখতে যে চাই এসব স্মৃতি আমার অনুভবে আঁকবো ছবি রাসেল সোনার মিষ্টি অবয়বে।’ তোমরা চেনো, কে এই রাসেল? কার আদরের ধন যার খোঁজে এই কিশোর ছেলে উদাস সারাক্ষণ। রাসেল হলো জাতির পিতার শেখ মুজিবের ছেলে, দেশের মানুষ বাসতো ভালো সব মমতা ঢেলে।