প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৩, ১৮:৫১আপডেট : ০৮ অক্টোবর ২০১৩, ১৮:৫১
ভোরের সূর্য নরম আলো
লাগে যখন প্রাণে,
রাসেল বিহীন হূদয় মাঝে
প্রাণ যে আমার টানে।
জন্মদিনের হাজার কথা
উঠছে মনে ভেসে,
রাসেল তুমি জড়িয়ে আছো
দুঃখ-ব্যথা নেশে।
জয় বাংলা সবার ধ্বনি
নেইকো স্মৃতির ক্ষয়,
ছোট্ট রাসেল চিরদিন
থাকবে যে অক্ষয়।