বিশ্বকাপ শুরুর দুই সপ্তাহ আগে প্রতিযোগিতাটির এবারের আসরের অফিসিয়াল গান ‘স্ট্যান্ড বাই’ মুক্তি দিয়েছে। গানটি নবাগত পপশিল্পী লরিন ও ব্রিটিশ বেজ ও ড্রামস ব্যান্ড রুডিমেন্টালের একটি যৌথ সহযোগিতার ফল। এই গানটি বিশ্বকাপ চলাকালীন সময়ে মাঠে, শহরের বিভিন্ন বিশ্বকাপ বিষয়ক অনুষ্ঠানে এটি বাজানো হবে।
ইংল্যান্ডের সাংস্কৃতিক বৈচিত্র্যের সঙ্গে বিশ্বকাপে অংশগ্রহণ করতে চলা দেশগুলির ক্রিকেট উন্মাদনা মিলিয়ে তৈরি হয়েছে এই থিম সং, যে গানের নাম ‘স্ট্যান্ড বাই’। অবশ্য চলতি মাসের শুরুতেই রেডিও ওয়ান ব্রেকফাস্ট ডিজের একটি অনুষ্ঠানে গানটির বিষয়বস্তুর ব্যাপারটি প্রকাশ পেয়েছিল। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন সাবেক ইংলিশ অলরাউন্ডার অ্যান্ডুু ফ্লিনটফ ও গায়িকা লরিন নিজেই।
