কাগজ দিয়ে নৌকা বা প্লেন বানানো হয়তো অনেকের কাছেই নেহাত মামুলি কাজ। তবে কাজটা যদি হয় কাগজ দিয়ে পুতুল বানানো, তাহলে সেটি কিন্তু মোটেও সহজ কোনো কাজ নয়। বিশেষ করে ত্রয়োদশ শতকে ইউরোপের বিভিন্ন স্থানে যে ধরনের কাগজের পুতুল বানানোর চল ছিল সেগুলোর প্রতিটি তৈরি করতে একজন দক্ষ শিল্পীরও প্রায় ঘণ্টা তিনেক সময়ের প্রয়োজন হয়। তবে কিছুদিন আগে হাতে বানানো পুতুলের সবচেয়ে বড় আয়োজন দিয়েই সবাইকে তাক লাগিয়ে দেন সংযুক্ত আরব আমিরাতের আমনা আল ফার্দ। দেশটির শারজাতে অবস্থিত মারায়া আট সেন্টারে তিনি প্রদর্শন করেন নানা ধরনের মোট ১,১৪৫টি কাগজের পুতুল যেগুলো তৈরি করতে তার সময় লেগেছে প্রায় দুই বছর বা আনুমানিক ৩৪০০ কর্মঘণ্টা।
